সর্বশেষ রেট তুলনা ক্যালকুলেটর গাইড প্রশ্নোত্তর আপডেট পান

আপনার কষ্টের টাকার সম্বল

সরকারি গ্যারান্টিযুক্ত বন্ড ও সঞ্চয়পত্র: সর্বশেষ রেট, সঠিক হিসাব আর সহজ গাইড।

  1. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
    ৫ বছর, করমুক্ত, ১৫ লাখ পর্যন্ত
    12.00%
    BDT
  2. পরিবার সঞ্চয়পত্র
    ৫ বছর, মাসিক মুনাফা
    11.93%
    BDT
  3. US Dollar Premium Bond
    ৩ বছর, করমুক্ত, ডলারে বিনিয়োগ
    7.50%
    USD
  4. US Dollar Investment Bond
    ৩ বছর, মুনাফাও ডলারে
    6.50%
    USD
রেট যাচাই করা হয়েছে মেয়াদ শেষে বার্ষিক হার। সঞ্চয়পত্র: জুলাই থেকে ডিসেম্বর ২০২৬

যেখানে আপনার টাকা নিরাপদ

প্রতিটি অপশন বাংলাদেশ সরকারের গ্যারান্টিযুক্ত। রেটগুলো সরকারি প্রজ্ঞাপন ও ব্যাংকের তথ্য থেকে যাচাই করা।

  1. ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

    Wage Earner Development Bond (WEDB) প্রবাসীদের জন্য সেরা
    12.00%প্রতি বছর
    • ১৫ লাখ পর্যন্ত ১২%
    • ১৫ থেকে ৩০ লাখ ১১%
    • ৩০ থেকে ৫০ লাখ ১০%
    • ৫০ লাখের বেশি ৯%
    • সম্পূর্ণ করমুক্ত
    • ৫ বছর
    • ৬ মাস অন্তর মুনাফা
    • বিনিয়োগের সীমা নেই
  2. US Dollar Premium Bond

    ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
    7.50%প্রতি বছর, USD
    • ১ লাখ ডলার পর্যন্ত ৭.৫%
    • ১ থেকে ৫ লাখ ডলার ৬%
    • মূলধন ডলারে, মুনাফা টাকায়
    • করমুক্ত
    • ৩ বছর
    • ৬ মাস অন্তর মুনাফা
  3. US Dollar Investment Bond

    ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড (USDIB)
    6.50%প্রতি বছর, USD
    • ১ লাখ ডলার পর্যন্ত ৬.৫%
    • ১ থেকে ৫ লাখ ডলার ৫%
    • মূলধন ও মুনাফা দুটোই ডলারে
    • করমুক্ত
    • ৩ বছর
    • পুরোটা ডলারে ফেরত
  4. পরিবার সঞ্চয়পত্র

    Paribar Sanchayapatra
    11.93%প্রতি বছর
    • সাড়ে ৭ লাখ পর্যন্ত ১১.৯৩%
    • এর বেশি ১১.৮০%
    • মাসে মাসে মুনাফা
    • ৫ বছর
    • উৎসে কর কাটা হয়
    • পরিবারের নামে
  5. ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

    5-Year Bangladesh Sanchayapatra
    11.83%প্রতি বছর
    • সাড়ে ৭ লাখ পর্যন্ত ১১.৮৩%
    • এর বেশি ১১.৮০%
    • মেয়াদ শেষে মুনাফা
    • ৫ বছর
    • উৎসে কর কাটা হয়
  6. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

    3-Monthly Profit Sanchayapatra
    11.82%প্রতি বছর
    • সাড়ে ৭ লাখ পর্যন্ত ১১.৮২%
    • এর বেশি ১১.৭৭%
    • প্রতি ৩ মাসে মুনাফা
    • ৩ বছর
    • উৎসে কর কাটা হয়
  • সঞ্চয়পত্র: অর্থ মন্ত্রণালয়ের ২ জুলাই ২০২৬ প্রজ্ঞাপন
  • ডলার বন্ড ও WEDB: সর্বশেষ সরকারি হার
  • পরবর্তী পর্যালোচনা: জানুয়ারি ২০২৭

কোনটা আপনার জন্য সঠিক?

নিরাপত্তা অনুযায়ী সাজানো। রিটার্ন, মুদ্রা, কর আর টাকা বিদেশে ফেরত নেওয়া যায় কিনা, সব পাশাপাশি।

বিনিয়োগবার্ষিক রিটার্নমুদ্রামেয়াদকরবিদেশে ফেরতকারা কিনতে পারেননিরাপত্তা
ওয়েজ আর্নার বন্ড
WEDB
সরকারি
9-12% টাকা ৳ ৫ বছর করমুক্ত মূলধন (শর্তসাপেক্ষে) প্রবাসী নিজে সর্বোচ্চ
US Dollar Premium Bond
DPB
সরকারি
6-7.5% ডলার $ ৩ বছর করমুক্ত মূলধন ডলারে প্রবাসী নিজে সর্বোচ্চ
US Dollar Investment Bond
USDIB
সরকারি
5-6.5% ডলার $ ৩ বছর করমুক্ত পুরোটা ডলারে প্রবাসী নিজে সর্বোচ্চ
পরিবার সঞ্চয়পত্র
মাসিক মুনাফা
সরকারি
11.93% টাকা ৳ ৫ বছর উৎসে কর না দেশে থাকা পরিবার সর্বোচ্চ
৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র
বাংলাদেশ সঞ্চয়পত্র
সরকারি
11.83% টাকা ৳ ৫ বছর উৎসে কর না NID ও TIN আছে এমন সর্বোচ্চ
ব্যাংক FDR
স্থায়ী আমানত
ব্যাংক
9-10% টাকা ৳ ৩ মাস থেকে ৩ বছর ১০% থেকে ১৫% কর না যে কেউ ব্যাংকভেদে
শেয়ারবাজার (DSE)
NITA অ্যাকাউন্ট দিয়ে
বাজার
অনিশ্চিত টাকা ৳ যেকোনো লভ্যাংশে কর NITA দিয়ে BO অ্যাকাউন্টধারী ঝুঁকিপূর্ণ
মনে রাখুন: উপরের রেটগুলো মেয়াদ পূর্ণ হলে প্রযোজ্য। মেয়াদের আগে ভাঙালে রেট কম হয় (যেমন ডলার বন্ড ১ বছরের আগে ভাঙালে কোনো মুনাফা নেই)। সঞ্চয়পত্রে সাধারণত উৎসে কর ১০% (৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ৫%)।
সতর্কতা: শেয়ারবাজারে কারসাজি ও বড় ধসের ইতিহাস আছে। কষ্টের টাকা দিয়ে আগে নিরাপদ ভিত্তি গড়ুন, তারপর ঝুঁকি নিন। আর কখনো "নিশ্চিত লাভের" টিপসে বিশ্বাস করবেন না।

আপনার টাকা কত হবে?

সরকারি নিয়মে সরল মুনাফার হিসাব। কর বাদ দিয়ে আসল হাতে পাওয়া টাকা দেখুন, আর ব্যাংক FDR এর সাথে তুলনা করুন।

বিনিয়োগ বাছুন
$
৳
%

হিসাবটি আনুমানিক ও শিক্ষামূলক। সরকারি নিয়মে সরল মুনাফা ধরা হয়েছে; প্রকৃত অর্থ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হিসাব অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে।

একজন প্রবাসীর ৪ ধাপের পরিকল্পনা

ধাপে ধাপে এগোলে টাকা থাকে নিরাপদ, আবার বাড়েও। আগের ধাপ পূর্ণ না করে পরেরটায় যাবেন না।

  1. জরুরি তহবিল

    যে দেশে থাকেন সেখানেই ৩ থেকে ৬ মাসের খরচ হাতের কাছে রাখুন। চাকরি বা ভিসার অনিশ্চয়তায় এটাই প্রথম ঢাল।

    প্রবাসের ব্যাংকে
  2. ডলার বন্ড

    ডলারে সঞ্চয় রাখতে চাইলে Premium Bond (৭.৫%) অথবা পুরো টাকা ডলারে ফেরত চাইলে Investment Bond (৬.৫%)।

    করমুক্ত, ৩ বছর
  3. ওয়েজ আর্নার বন্ড

    দেশে টাকায় সবচেয়ে বেশি করমুক্ত রিটার্ন: ১৫ লাখ টাকা পর্যন্ত ১২%। প্রতি ৬ মাসে মুনাফা পরিবারের খরচে কাজে লাগে।

    করমুক্ত, ৫ বছর
  4. পরিবারের আয়

    দেশে বাবা-মা বা স্ত্রীর নামে পরিবার সঞ্চয়পত্র, প্রতি মাসে নিয়মিত মুনাফা। এরপরই কেবল মিউচুয়াল ফান্ড বা শেয়ার।

    মাসিক মুনাফা, ৫ বছর

কীভাবে কিনবেন, সহজ ভাষায়

যেকোনো গাইডে ক্লিক করুন, পুরো নির্দেশনা এখানেই খুলবে।

প্রথম ধাপ FC অ্যাকাউন্ট কী? কেন দরকার?সব প্রবাসী বিনিয়োগের ভিত্তি ৩ মিনিট

FC (Foreign Currency) বা NFCD অ্যাকাউন্ট হলো বাংলাদেশের ব্যাংকে প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় রাখা অ্যাকাউন্ট। ডলার বন্ড কেনা, মুনাফা নেওয়া আর টাকা আবার বিদেশে ফেরত নেওয়া, সবকিছু এই অ্যাকাউন্ট দিয়ে সহজ হয়।

  1. বাংলাদেশের যেকোনো অনুমোদিত ডিলার (AD) ব্যাংকের শাখায় বা অনেক ব্যাংকের ক্ষেত্রে অনলাইনে আবেদন করুন।
  2. লাগবে: বৈধ পাসপোর্ট, ভিসা/ওয়ার্ক পারমিট, ছবি ও নমিনির তথ্য।
  3. বিদেশ থেকে বৈধ পথে (ব্যাংক বা এক্সচেঞ্জ হাউস) টাকা পাঠিয়ে অ্যাকাউন্টে জমা দিন।
বৈধ পথে টাকা পাঠালে সরকারি প্রণোদনা পাওয়া যায় এবং আপনার আয়ের প্রমাণও থাকে। হুন্ডি এড়িয়ে চলুন।
ডলার বন্ড বিদেশ থেকে Premium / Investment Bond কেনার নিয়মসৌদি, UAE, ইউরোপ, সব দেশ থেকে ৫ মিনিট
  1. বাংলাদেশি ব্যাংকের বিদেশি শাখা, এক্সচেঞ্জ হাউস অথবা দেশের AD ব্যাংক শাখার মাধ্যমে কিনতে পারবেন।
  2. টাকা আসবে আপনার বিদেশি আয় থেকে, রেমিট্যান্স বা FC অ্যাকাউন্ট থেকে।
  3. লাগবে: পাসপোর্টের কপি, ভিসা/ওয়ার্ক পারমিট, ছবি, নমিনির ছবি ও তথ্য।
  4. ন্যূনতম বিনিয়োগ ৫০০ ডলার; Premium Bond ও Investment Bond দুটোই ৩ বছর মেয়াদি।
  5. মুনাফা প্রতি ৬ মাসে। Investment Bond এর মুনাফা ডলারে, Premium Bond এর মুনাফা টাকায়।
১ বছরের আগে ভাঙালে কোনো মুনাফা পাবেন না, তাই অন্তত ৩ বছর লাগবে না এমন টাকাই রাখুন।
ওয়েজ আর্নার বন্ড WEDB কিনবেন কীভাবে?১২% করমুক্ত রিটার্ন ৪ মিনিট
  1. প্রবাসে কর্মরত যেকোনো বাংলাদেশি কিনতে পারবেন; বিদেশি কোম্পানিতে কর্মরত নাবিক, পাইলট ও কেবিন ক্রুরাও যোগ্য।
  2. বিদেশে বাংলাদেশি ব্যাংকের শাখা/এক্সচেঞ্জ হাউস বা দেশে AD ব্যাংক শাখা থেকে কেনা যায়।
  3. বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই, তবে পরিমাণ বাড়লে রেট কমে (১৫ লাখ পর্যন্ত ১২%)।
  4. মুনাফা প্রতি ৬ মাসে টাকায়; মুনাফা ও মূলধন দুটোই সম্পূর্ণ করমুক্ত।
  5. মেয়াদ শেষে পুনর্বিনিয়োগ করে মোট ১৫ বছর পর্যন্ত রাখা যায়।
নমিনি অবশ্যই দিন, যাতে আপনার অবর্তমানে পরিবার সহজে টাকা পায়।
সঞ্চয়পত্র পরিবারের নামে সঞ্চয়পত্র কেনার সম্পূর্ণ গাইডNID, TIN, অনলাইন আবেদন ৫ মিনিট
  1. ক্রেতা (যেমন বাবা-মা বা স্ত্রী) এর লাগবে: জাতীয় পরিচয়পত্র (NID), নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, ছবি ও নমিনির তথ্য।
  2. ৫ লাখ টাকার বেশি কিনলে TIN ও আয়কর রিটার্ন জমার প্রমাণ লাগে।
  3. ব্যাংক, ডাকঘর বা জাতীয় সঞ্চয় ব্যুরোতে অনলাইনে (ই-সঞ্চয়পত্র) আবেদন করা হয়; মুনাফা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে।
  4. পরিবার সঞ্চয়পত্র শুধু ১৮ বছরের বেশি নারী, শারীরিক প্রতিবন্ধী এবং ৬৫ বছরের বেশি বয়সী নারী-পুরুষ কিনতে পারেন।
একজনের নামে সব না কিনে সাড়ে ৭ লাখ টাকার মধ্যে রাখলে বেশি রেট পাবেন।
টাকা পাঠানো দেশে টাকা পাঠানোর সবচেয়ে ভালো উপায়ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, অ্যাপ ৩ মিনিট
  • মধ্যপ্রাচ্য থেকে: লাইসেন্সধারী এক্সচেঞ্জ হাউস বা বাংলাদেশি ব্যাংকের বিদেশি এক্সচেঞ্জ অংশীদার।
  • ইউরোপ ও যুক্তরাজ্য থেকে: ব্যাংক ট্রান্সফার বা লাইসেন্সধারী মানি-ট্রান্সফার অ্যাপ। পাঠানোর আগে ফি ও এক্সচেঞ্জ রেট দুটোই তুলনা করুন।
  • বৈধ পথে পাঠালে সরকারি প্রণোদনা মেলে এবং বন্ড কেনার জন্য টাকার উৎসের প্রমাণ থাকে।
একবারে বড় অংকে পাঠালে মোট ফি সাধারণত কম পড়ে।
সতর্কতা প্রতারণা চিনবেন কীভাবে?কষ্টের টাকা রক্ষা করুন ৩ মিনিট
  • "মাসে ৩% থেকে ৫% নিশ্চিত লাভ": সরকারি বন্ডের চেয়ে অনেক বেশি লাভের প্রতিশ্রুতি মানেই বিপদসংকেত।
  • সরকারি বন্ড ও সঞ্চয়পত্র শুধু ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় ব্যুরো বিক্রি করে। কোনো ব্যক্তির হাতে টাকা দেবেন না।
  • রসিদ, সার্টিফিকেট বা অনলাইন রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই সংগ্রহ করুন।
  • শেয়ারবাজারে "ইনসাইডার টিপ" দিয়ে যারা লোভ দেখায়, তাদের এড়িয়ে চলুন।

সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন

প্রবাসীরা কি নিজে সঞ্চয়পত্র কিনতে পারেন?

সাধারণ সঞ্চয়পত্র কিনতে বাংলাদেশের NID, দেশি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৫ লাখ টাকার বেশি হলে TIN লাগে। তাই অনেক প্রবাসী পরিবারের সদস্যের নামে কেনেন। প্রবাসীদের জন্য তৈরি ওয়েজ আর্নার বন্ড ও ডলার বন্ড সরাসরি পাসপোর্ট দিয়েই কেনা যায়, আর এগুলো করমুক্ত।

Premium Bond আর Investment Bond: কোনটা ভালো?

রিটার্ন বেশি চাইলে Premium Bond (৭.৫%)। তবে মুনাফা টাকায় দেয়, যা দেশে পরিবারের খরচে কাজে লাগে। পুরো টাকা (মুনাফাসহ) ডলারে বিদেশে ফেরত চাইলে Investment Bond (৬.৫%)। দুটোই ৩ বছর মেয়াদি, করমুক্ত ও সরকারি গ্যারান্টিযুক্ত।

২০২৬ সালে সঞ্চয়পত্রের মুনাফার হার কি কমেছে?

না। জানুয়ারি ২০২৬ এ হার কমানোর ঘোষণা এলেও সরকার পরে আগের হার বহাল রাখে। ২ জুলাই ২০২৬ এর প্রজ্ঞাপন অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদেও হার অপরিবর্তিত: ৫ বছর মেয়াদি ১১.৮৩%, পরিবার ১১.৯৩%, ৩ মাস অন্তর ১১.৮২%, পেনশনার ১১.৯৮% (সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত)। আগে কেনা সঞ্চয়পত্রে কেনার সময়ের হারই মেয়াদ পর্যন্ত চলবে।

ওয়েজ আর্নার বন্ডে কি সর্বোচ্চ বিনিয়োগের সীমা আছে?

না, সরকার সীমা তুলে দিয়েছে। তবে বেশি টাকায় রেট কম: ১৫ লাখ পর্যন্ত ১২%, ১৫ থেকে ৩০ লাখ ১১%, ৩০ থেকে ৫০ লাখ ১০%, ৫০ লাখের বেশি ৯%।

মেয়াদের আগে টাকা তুলতে চাইলে কী হবে?

ভাঙানো যায়, তবে রেট কমে যায়। ডলার বন্ড ১ বছরের আগে ভাঙালে কোনো মুনাফা নেই; ১ বছর পর ভাঙালে কম হারে মুনাফা। সঞ্চয়পত্র ও WEDB এর ক্ষেত্রেও আগে ভাঙালে আগে পাওয়া মুনাফা থেকে সমন্বয় করা হয়।

Shombol কি আমার টাকা নেয় বা বিনিয়োগ করে দেয়?

না। Shombol একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম। আমরা কখনো কারো টাকা নিই না, কোনো বিনিয়োগ বিক্রিও করি না। কেউ Shombol এর নাম করে টাকা চাইলে সেটা প্রতারণা।

রেট বদলালেই আপনি প্রথমে জানবেন

প্রতি ছয় মাসে সঞ্চয়পত্রের রেট নতুন করে ঠিক হয়। নতুন রেট, নতুন গাইড আর জরুরি সতর্কতা সরাসরি ইমেইলে পান।

স্প্যাম নয়। যেকোনো সময় আনসাবস্ক্রাইব করা যায়।

Shombol সেই একটা জায়গা, আপনার কষ্টের টাকার সম্বল।

জার্মানি থেকে একজন প্রবাসীর তৈরি

Shombol কেন তৈরি হলো?

আমি নিজেও একজন প্রবাসী, জার্মানিতে থাকি। জানি কষ্ট করে টাকা আয় করা কত কঠিন, আর সেই টাকা দেশে নিরাপদে রাখা কত জটিল।

ডলার বন্ড কী, FC অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, সঞ্চয়পত্রের রেট কত? এসব তথ্য ছড়িয়ে আছে দশটা ব্যাংকের দশটা ওয়েবসাইটে, জটিল ভাষায়। Shombol সব এক জায়গায় আনে, সহজ ভাষায়।

নিরপেক্ষ
কোনো ব্যাংক বা কোম্পানির পক্ষে নই
যাচাই করা
সরকারি প্রজ্ঞাপন থেকে রেট
বিনামূল্যে
সবার জন্য, সবসময়
$35.5B
রেকর্ড রেমিট্যান্স, অর্থবছর ২০২৫-২৬
১ কোটি+
প্রবাসী বাংলাদেশি
১০০%
সরকারি গ্যারান্টি